সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা তুলেছে আরএফএল

দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা  তুলেছে আরএফএল

আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল) দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ডটি দেশের ব্যাংকগুলোতে ইস্যু করা হয়েছিল, যেখানে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যারেঞ্জার ও ইস্যু উপদেষ্টা হিসেবে কাজ করেছে। খবর বিজ্ঞপ্তি

সুকুক বন্ড বাংলাদেশের ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে। এর মাধ্যমে পাওয়া অর্থ বিবিএমএল তাদের বিদ্যমান যন্ত্রপাতিতে পুনঃ অর্থায়ন এবং নতুন যন্ত্রপাতি সংগ্রহে ব্যবহার করবে। গত ৩১ আগস্ট ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সুকুকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘সুকুক বন্ড ইস্যু করে সফলভাবে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত। সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন বলেন, ‘বাংলাদেশে সুকুকের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা ভবিষ্যতে আরও কোম্পানির সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’