সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে বিমা খাত

আজ ঢাকার শেয়ারবাজারে  মূল্যবৃদ্ধির শীর্ষে বিমা খাত

আজ ঢাকার শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। সূচক ও লেনদেন বেড়েছে এবং সর্বনিম্ন মূল্যস্তরে আটকে থাকা কোম্পানি বাদে অন্য যেসব কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে, তার বেশির ভাগ শেয়ারেরই দাম বেড়েছে। আজ দিনের প্রথম এক ঘণ্টায় ১৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের ক্ষেত্রে আজও শীর্ষ স্থানে আছে খাদ্য খাতের কোম্পানি ফু ওয়াং ফুড। এই কোম্পানিটি গত কয়েক মাস ধরে লেনদেনের শীর্ষ তালিকায় থাকছে। শুধু শীর্ষ তালিকায় নয়, বরং বেশির ভাগ দিন এই কোম্পানি লেনদেনের একদম শীর্ষ স্থানে থাকছে।

খাতভিত্তিক মূল্যবৃদ্ধির দিক থেকে দেখা যায়, আজ বিমা খাত মূল্যবৃদ্ধির শীর্ষে। এই খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। লেনদেনের তালিকায় প্রথম ১০ কোম্পানির মধ্যে পাঁচটি বিমা খাতের। তবে একক খাত হিসেবে বিমার বাইরে অন্য কোনো খাতের তেমন একটা মূল্যবৃদ্ধি হয়নি।


লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে লিগ্যাসি ফুট ওয়্যার। ফলে এই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।

আজ দিনের প্রথম এক ঘণ্টার লেনদেনের পর ঢাকার শেয়ার বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক নিম্নগামী, একটি ঊর্ধ্বমুখী। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ দশমিক ৫৮, ডিএসইএস কমেছে শূন্য দশমিক ২১ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৬৮ পয়েন্ট।

লেনদেনের তালিকায় শীর্ষে থাকা কোম্পানি ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি টাকার; দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার; তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকার।