সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাণিজ্য — পাতা ১৩

সরকারের নেওয়া ঋণের প্রভাব বেসরকারি খাতে পড়বে  

বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাতকে বেছে নিয়েছে সরকার। তাই এবার ঘাটতি পূরণে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি মনে করে, এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে বিনিয়োগ ও কর্মস...



ব্যাংক ঋণ বিতরণে সংকোচনের প্রভাব

সংকোচনমূলক মুদ্রানীতি, উচ্চ সুদহার এবং তারল্য সংকটের কারণে ব্যাংক ঋণ বিতরণে সংকোচন দেখা দিয়েছে।    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১০ শতাংশ। সরকারের ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যের নিচে নেমে এসেছে। আর ২০২৩ সালের জানুয়ারিতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ১২.৬২ শতাংশ। এরপর টা...


বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সামান্যই বাড়ানো হয়েছে বরাদ্দ

আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সামান্যই বাড়ানো হয়েছে বরাদ্দ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার অর্ধেকও পাচ্ছে না কৃষি খাত। স্বাস্থ্য খাত পাচ্ছে অর্ধেকের কিছু বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ কম বরাদ্দ পাচ্ছে শিক্ষা। সামান্য এই বরাদ্দ বাড়িয়ে অবহেলিত এই তিন খাতে কতটা উন্নয়ন হবে, তা নিয়েও রয়েছে সংশয়। সংশ্ল...


দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। এ অধিবেশনেই আগামী নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (৬ জুন) ২...


জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি এখন একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি বৃদ্ধি এবং মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হ্রাসের মতো একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দেশ।এই জটিল প্রেক্ষাপটে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট তৈরি করা হচ্ছে। বাজেটে কী কী বিষয় গুরুত্ব পাবে সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে।   কিছু বিশেষজ্ঞ মনে করে...


ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে

ভারতে লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে পাওয়া ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তিন শতাধিক আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে দুই শতাধিক আসনে। এদিকে ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।    সংবাদে জানানো হয়েছে, এনএসই নি...


ভোক্তা পর্যায়ে আবারও কমল এলপিজি দাম

ভোক্তা পর্যায়ে আবারও কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা মে মাসে দাম ছিল এক হাজার ৩৯৩ টাকা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হয়।   সোমবার (৩ জুন) বিকেলে এক স...


জাতীয় চা দিবস: স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প

ঢাকা প্রেসঃ আজ ৪ঠা জুন জাতীয় চা দিবস। 'স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প' প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।   দিবসের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: দেশের ইতিহাস...


আগামী প্রস্তাবিত বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠান কোনো রকম প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করতে পারবে। তাও আবার ১৫ শতাংশ হারে কর পরিশোধ করলেই বৈধতা নেওয়া যাবে। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো প্ল্যাটফর্মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে আগামী প্রস্তাবিত বাজেটে। বিগত দিনে কালো টাকা সাদার করার যত সুযোগ দেওয়া হয়, তা মূলত ব্যক্তি হিসেবে সুযোগ গ্রহণ করতে পারতো বলে জানা...


মোংলা বন্দরে ১০০ টিরও বেশি নামিদামী গাড়ি নিলামে, বিড করা যাবে অনলাইনেও

মোংলায় শতাধিক নামিদামী গাড়ি নিলামে তোলা হচ্ছে, বিড করা যাবে অনলাইনেও  মোংলা বন্দর জেটিতে রক্ষিত ১০০টির বেশি আমদানিকৃত বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। বন্দর দিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারকরা। সোমবার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্...


আইএমএফ-এর চাপে অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়াচ্ছে এনবিআর

শর্তসাপেক্ষে বাংলাদেশ সরকারকে ৪.৭০ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর মধ্যে ঋণের দুটি কিস্তির টাকাও ছাড় করেছে সংস্থাটি। তবে ঋণের অনেক শর্তের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিভিন্ন খাতে কর অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছিল দাতা সংস্থাটি। শর্তে কর দেওয়ার বাধ্যবাধকতা থেকে পূর্ণ অব্যাহতি, হ্রাসকৃত হারে কর...


বাংলাদেশের যুব সমাজ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের যুব সমাজ দেশের মোট জনসংখ্যার ৬৫% এরও বেশি। এই তরুণ প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অপরিসীম সম্ভাবনা ধারণ করে।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও নেতৃত্বে টানা চারবার নির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অস্বীকার করা যায় না।   বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শে...


প্রধানমন্ত্রী গুণগত মানের চা রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগত মানের চা রপ্তানি বৃদ্ধির জন্য তীব্র আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে ভালো দামে বেশি চা রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।   প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, "আমাদের উচ্চমানের চা উৎপাদন করতে হবে এবং বিশ্ববাজারে আমাদের চা বিক্রি করতে হবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং...


পঞ্চগড়ের লাল মরিচ: লাল সোনার অফুরন্ত সম্ভাবনা

পঞ্চগড়ের লাল মরিচ দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।  উচ্চমানের, তীব্র ঝাল এবং সুগন্ধি হওয়ায় এই মরিচ দেশের সবচেয়ে জনপ্রিয় মরিচের মধ্যে একটি।   চলতি বছর পঞ্চগড়ে ১০ হাজার ৪০০ হেক্টর জমিতে লাল মরিচ চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষিবিদদের সহায়তায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।  প্রত্যাশা করা হচ্ছে এই বছর পঞ্চগড় থেকে ১ লাখ ৫০ হাজার টন লাল মরিচ...


ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার ঢাকার মধ্যে গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা।   আজ সোমবার (৩ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে চামড়ার...


শেয়ার বাজারে আস্থা ফেরানো বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ

অব্যাহত দরপতনে দেশের শেয়ার বাজার এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্যসূচকটি কমতে কমতে ৫ হাজার ২৩৬ পয়েন্টে নেমে এসেছে। যা বাজারকে তিন বছর আগের অবস্থানে নিয়ে গেছে। এ অবস্থায় বাজার ছাড়ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু কেন এই আস্থাহীনতা? এ অবস্থার পরিবর্তনে আসন্ন বাজেটে শেয়ার বাজারের জন্য কী থাকা উচিত? বাজারসংশ...


২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন উচ্চবিত্তরা, বাড়তি করের চাপে পিষ্ট হবে মধ্যবিত্ত

বছর জুড়েই নিয়মিত আলোচনায় দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। যার কারণ হিসেবে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সরকারি নীতিনির্ধারকদের অসহায় উপস্থাপন, করোনার প্রভাব, বিশ্বজনীন অস্থিরতা বা ডলার সংকট। দিনশেষে ফল জনসাধারণের অশেষ ভোগান্তি। এরই মধ্যে বৃহস্পতিবার আসছে, ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার নতুন বাজেটের ঘোষণা। যাতে রাজস্ব আয়ের লক্ষ্য ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।     ম...


সূচকের উত্থানে লেনদেন হলেও ঘুরেফিরে দরপতন আটকে থাকছে শেয়ার বাজার

ঘুরেফিরে পতনেই আটকে থাকছে শেয়ার বাজার। টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন হলেও গতকাল রবিবার আবারও দরপতন হয়েছে। এদিন লেনদেনের শেষের দিকে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।    বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৩৯১টি কোম্পানির মধ্...