সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাজেটে যাদের উপর আয়কর বাড়তে পারে

বাজেটে যাদের উপর আয়কর বাড়তে পারে

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। এ অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) উত্থাপিত হতে যাওয়া এই বাজেট চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। এ বাজেটে সরকার ধনীদের ওপর বেশি কর আরোপ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে কম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে।

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঘোষিত হতে যাওয়া অর্থবছরের বাজেটে সাড়ে ১৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়কারীদের ওপর নির্ধারিত করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। এছাড়া এর পরবর্তী ১ লাখ টাকা আয়ের ওপর করহার ৫ শতাংশ। আগামী বাজেটেও এই হার অপরিবর্তিত থাকতে পারে।


বছরে সাড়ে ৭ লাখ টাকা আয়কারীদের বর্তমানে ১০ শতাংশ হারে কর দিতে হয়। এবারের বাজেটে এই সীমা এক লাখ টাকা বাড়িয়ে সাড়ে ৮ লাখ টাকা করা হতে পারে, তবে করের হার আগের মতোই থাকবে। একইসঙ্গে পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর বহাল থাকলেও সীমা বেড়ে হতে পারে ৫ লাখ টাকা। অর্থাৎ, বর্তমানে যে ব্যক্তি তার সাড়ে ১১ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর দেন, তিনি বছরে সাড়ে ১৩ লাখ টাকা আয় করেও একই সুবিধা ভোগ করবেন।

 

অন্যদিকে সাড়ে ১৮ লাখ টাকা আয়ের ব্যক্তিরা আগামী অর্থবছরে ২০ শতাংশ কর সুবিধা ভোগ করবেন, যা বর্তমানে বছরে সাড়ে ১৬ লাখ টাকা আয়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। অন্যদিকে, বর্তমানে সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ আয়কর আরোপ করা হয়। উচ্চ আয়ের এই শ্রেণির ওপর আগামী অর্থবছরে ৩০ শতাংশ কর নির্ধারণ করা হতে পারে।