সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকার টিসিবির জন্য ৬ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে

সরকার টিসিবির জন্য ৬ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য বগুড়ার রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬০ কোটি ৪৭ লাখ টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। টিসিবি সাশ্রয়ী দামে নিম্ন আয়ের মানুষের কাছে এই ডাল বিক্রি করবে।

 

মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান। জাহেদা পারভীন জানান, ৫০ কেজির বস্তায় কেনা হবে ৬ হাজার টন মসুর ডাল। প্রতি কেজির দাম পড়বে ১০০ টাকা ৭৯ পয়সা। আগের দর ১০১ টাকা ৩৩ পয়সা থেকে তা একটু কম।

 

এদিকে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাবও অনুমোদিত হয়। এই এলএনজি কেনা হবে সিঙ্গাপুরের গানভর প্রাইভেট লিমিটেড থেকে। ৬০১ কোটি ৬৪ লাখ টাকা খরচ হবে এতে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২ দশমিক ৯৭ মার্কিন ডলার, যা আগের দর ১০ দশমিক ৩০ মার্কিন ডলার থেকে বেশি।


এদিকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৩০ হাজার টন ইউরিয়া সার, ৩০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার। কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রো কেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনাজাত), ওসিপি এস এ মরক্কো এবং সৌদি আরবের মা’আদেনের কাছ থেকে কেনা হবে তিন ধরনের সার।

 

এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জন্য ঢাকার আগারগাঁও এলাকায় ১৫৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১২ তলা ভবন নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছে দ্য ইউনাইটেড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা ইউসিসিএল।