সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে

ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে

ভারতে লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে পাওয়া ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তিন শতাধিক আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে দুই শতাধিক আসনে। এদিকে ভোট গণনার মধ্যে ভারতের শেয়ার বাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

 

সংবাদে জানানো হয়েছে, এনএসই নিফটি ৫০ সূচক ৩ শতাংশের বেশি পতন (২২,৫৫৭ সূচকের মধ্যে) হয়েছে (সকাল ১০টার তথ্য)। এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচকও পতন হয়েছে ৩ শতাংশ (৭৪,১০৭ সূচকের মধ্যে)। যদিও দুই দিন আগে বুথ ফেরত জরিপের ফল আসার পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা যায়। সকালে শেয়ার বাজারে বড় বড় কোম্পানির স্টকের দাম কমতে থাকে। বড় কোম্পানির মধ্যে শুধু সান ফার্মা ও নেসলের শেয়ারে উত্থান দেখা যায়। এদিন লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় ২০ লাখ কোটি টাকা।

 

এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশটির লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো দল বা জোটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২৭২টি আসনে জিততে হবে। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে