বাংলাদেশ — পাতা ১০০
স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন এমপিরা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মশালায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালিভাবে নয়—স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা দায়িত্ব পালন করবেন। শনিবার (৭ মার্চ) কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, দেশে কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তোলার লক্ষ্যেই এই কর...
নওগাঁয় পেট্রোল পাম্পে বাড়তি চাপ, সংকটের আশঙ্কায় আগেভাগেই ট্যাংক পূর্ণ করছেন চালকরা
নওগাঁ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নওগাঁ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ করেই বেড়েছে ক্রেতার চাপ। ভবিষ্যতে তেলের সংকট হতে পারে—এমন আশঙ্কায় অনেক যানবাহন চালক আগেভাগেই ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। শনিবার নওগ...
হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি কোনো আগাম ঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন। হাসপাতালে চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে এই ঝটিকা সফর পরিচালনা করেন মন্ত্রী। পরিদর্শনকালে দেখা যায়, স্বা...
মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ...
আজ ঐতিহাসিক ৭ মার্চ
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান—তৎকালীন রেসকোর্স ময়দানে—লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ভাষণ দেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। সেই ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ...
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করল বিমান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল,...
কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে ধোঁয়াশা
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ধোঁয়াশা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও প্রতিনিধিত্ব নিয়ে অভিভাবকদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দী...
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি এই আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। প্রধ...
তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি বিমানে গুরুতর ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য ফাঁস হয়েছে। এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে যে গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি ব্যবহার করেই গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তার...
শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি...
জামালপুরে দিগপাইত বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: জামালপুর সদরের দিগপাইত বণিক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিগপাইত কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকে...
রোহিঙ্গা ক্যাম্পে অ্যাকশনএইডের নিয়োগ নিয়ে স্থানীয়দের অভিযোগ
মোজাম্মেল হক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মসংস্থান নিয়ে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্যাম্প এলাকায় কর্মরত অন্যান্য এনজিও সংস্থাগুলো বিভিন্ন পদে প্রায় ৯০ শতাংশ স্থানীয় ও দেশীয় নাগরিকদের নিয়োগ দিলেও অ্যাকশনএইড অধিকাংশ ক্ষেত্রে রোহিঙ্গা ভলান্টিয়ারদের দি...
চারঘাটে মরহুম আব্দুস সালামের স্মরণে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় ডাকরা ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আ...
দিঘলিয়ায় ২২ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় ২২ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নাহিদ শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা মাসুদ শেখের ছেলে নাহিদ শেখের শ্ব...
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের (কমিটি ও অর্থনৈতিক) সই করা এক প্রজ্ঞাপনে বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য,...
বন্ধ পাটকল চালুতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ মার্চ — দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকারের অপশাসনের কারণে বন্ধ হয়ে পড়া পাটকলগুলো পুনরায় সচল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী জান...
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর
ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সভা শেষে তিনি এ কথা বলেন। ঈদ আসলেই পরিবহনের ভাড়া বেড়ে যায়- এ বিষয়ে...
মীর হেলালই প্রথম পার্বত্য চট্টগ্রামবিষয়ক ‘অ-পাহাড়ি’ প্রতিমন্ত্রী নন
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর ‘পার্বত্য চুক্তি লঙ্ঘন’ করে প্রথম কোনো ‘অ-পাহাড়ি’ এ পদে নিয়োগ করা হয়েছে বলে বিতর্ক তৈরি হয়েছে। কিন্ত প্রশাসনিক নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, তিনিই প্রথম পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এ তথ্য সঠিক নয়।বিগত দুই দশ...






























