বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্ধ পাটকল চালুতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

বন্ধ পাটকল চালুতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ মার্চ — দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকারের অপশাসনের কারণে বন্ধ হয়ে পড়া পাটকলগুলো পুনরায় সচল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
 

প্রতিমন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা বর্তমান সরকারের লক্ষ্য। বেকারত্ব দূর করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এ লক্ষ্য পূরণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাট শিল্পের উন্নয়নে সরকার স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
 

পাট উৎপাদন বাড়াতে সরকার পাট অধিদপ্তরের অধীনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ প্রকল্পের আওতায় পাটচাষিদের প্রতি বছর বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।
 

তিনি বলেন, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে পাটকে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে আনার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। পাট শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
 

এদিকে আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ভার্চুয়ালি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন মো. সাহাবুদ্দিন। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।