বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীদের সম্মাননা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীদের সম্মাননা

ঢাকা প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের হয়ে অংশ নেওয়া নারী প্রার্থীদের সম্মাননা জানিয়েছে নারী সংহতি। আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের ফুল দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
 

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন থেকে নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীদের সম্মানিত করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি ভোলার এক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বলেন, আগে নারীরা অনেক সময় বুঝতেন না কখন হাততালি দিতে হয়। নারী কমিশন গঠনের উদ্যোগ নিতে গিয়ে তাকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তানিয়া ফেরদৌসী রব, তাসলিমা আখতার এবং তাহমিদা ইসলাম তানিয়া। তারা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানে যেসব নারী বিভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। মুক্ত আলোচনায় অংশ নেন ফাতেমা সুলতানা শুভ্রা।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন ফারহানা মান্নান, মনীষা মাফরুহা, ঋতু সাত্তার, ফারহীন খান, কৃষ্ণকলি ইসলাম, রেবেকা নীলা, বিথী ঘোষ ও ড. বুশরা জামানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব।