বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে ধোঁয়াশা

কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে ধোঁয়াশা

 রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ধোঁয়াশা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও প্রতিনিধিত্ব নিয়ে অভিভাবকদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজটিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করলে অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এ সময় মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হঠাৎ করে তিনজনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
 

এ ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন অভিভাবকের অভিযোগ, উৎকোচের বিনিময়ে পূর্বনির্ধারিতভাবে তিনজনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়েছে। ঘোষিত তফসিল থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন না করে তাদের সরাসরি নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে দাবি তাদের।
 

এ ঘটনাকে ঘিরে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্টরা বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
 

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিভাবকদের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হোক।