বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাল খনন করতে অনেক বেগ পোহাতে হবে : কয়ছর আহমদ

খাল খনন করতে অনেক বেগ পোহাতে হবে : কয়ছর আহমদ

সুনামগঞ্জ-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম কয়ছর আহমদ বলেছেন, খাল খনন করতে অনেক বেগ পোহাতে হবে। কারণ, অনেকে খাল দখল হয়ে গেছে। সেগুলোকে উদ্ধার করতে হবে। এইসব খাল খনন করে নদী ও খাল আগের রূপে ফিরিয়ে আনা হবে। 

 

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বড় হাওরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে প্রথম খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। বর্তমান বিএনপি সরকার সেই ধারা অব্যাহত রেখে খাল খনন ও নদী খনন কর্মসূচির সূচনা করেছে। যেটার উদ্বোধন আজ আমরা করেছি। দেশে আবারও হারিয়ে যাওয়া খাল, নদী ফিরিয়ে আনা হবে। খাল ভরাট হয়ে যাওয়ার কারণে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। খাল খনন করলে অনেক লাভ। একদিকে যেমন মাটি দিয়ে চলাচলের রাস্তা করা সম্ভব অন্যদিকে বৃক্ষরোপণ করে সবুজ বনায়নও সম্ভব। 

 

বর্ষায় মৎস্যজীবীরা মাছও আহরণ করার নতুন ক্ষেত্র পাবেন। বাংলাদেশের প্রতিটি মানুষ খাল খননের সুফল ভোগ করবে। এ জন্য খাল খনন অতি জনগুরুত্বপূর্ণ বিষয়।

 

অনেক নদী এবং খাল বেদখল হয়েছে। খাল উদ্ধারে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা লাগবে।

 

খাল খনন কর্মসুচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।