বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিঘলিয়ায় ২২ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

দিঘলিয়ায় ২২ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ২২ দিনের শিশুপুত্রকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নাহিদ শেখকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা মাসুদ শেখের ছেলে নাহিদ শেখের শ্বশুরবাড়ি উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে। গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, বুধবার ভোরে তিনি নিজের ২২ দিনের শিশু পুত্র মুনতাসিরকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।
 

পরে শিশুটির মরদেহ তার নানা বাড়ির পাশের খোকা মল্লিকের বাড়ির একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে ফেলে রাখা হয়।
 

পরবর্তীতে শিশুটির মা মোছা. মৌ (২৪) ঘুম থেকে উঠে সন্তানকে দেখতে না পেয়ে স্বামীর কাছে জানতে চাইলে নাহিদ জানান, তিনি শিশুটিকে সেনহাটিতে রেখে এসেছেন। এ কথা শুনে সেখানে যাওয়ার কথা বললে নাহিদ তাকে গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ফরিদপুরে নিয়ে যান। এতে সন্দেহ হলে মৌ চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
 

পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি ফরিদপুর সদর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে হেফাজতে নেয় এবং শিশুটির মামাবাড়িতে খবর দেয়। খবর পেয়ে কামারগাতি পুলিশ ক্যাম্পের সদস্যরা লাখোহাটিতে গিয়ে খোকা মল্লিকের বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
 

এদিকে খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ফরিদপুর সদর থানায় গিয়ে নাহিদ ও মৌকে দিঘলিয়ায় নিয়ে আসে।
 

এ ঘটনায় শিশুটির মা মৌ বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২, তারিখ ৪ মার্চ ২০২৬।
 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, অভিযুক্ত নাহিদ শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার প্রকৃত কারণ জানা যেতে পারে।