বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টি-টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ

টি-টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ

হঠাৎ কী হলো লিটন দাসের? ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনো ফিফটি নেই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের চার ইনিংসের ৩টিতেই থিতু হয়ে আউট। সর্বশেষ ইনিংসে ৭৩ রানের ইনিংসটি ছাড়া সেই সিরিজে উল্লেখযোগ্য রান নেই। এরপর তো যোগ হলো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের রানখরা। 

টি-টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ

তিন ম্যাচে লিটনের স্কোর ছিল ৭, ০, ০। তিন ইনিংস মিলিয়ে মাত্র ৭ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর চেয়ে খারাপ করেছিলেন একবারই।

২০১৯ সালের নিউজিল্যান্ড সফরে তিন ইনিংসেই করেছিলেন ১ রান করে। টানা দুই শূন্যের কারণে কেউ হয়তো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিকেই লিটনের সবচেয়ে বাজে বলে রায় দিতে পারেন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যর্থ, করেছেন ১২ ও ৯। তখন থেকেই ফিসফাস শুরু, গত দুই বছর ধরে যন্ত্রের মতো রান করে যাওয়া লিটন হুট করে রানখরায় ভুগছেন কেন? ওই সময়টা যে সাময়িক ছিল, তার প্রমাণ দিয়ে আজ আবার স্বরূপে দেখা দিয়েছেন লিটন। খেলেছেন ৭৩ রানের এক ইনিংস। 

টি-টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ — ছবি ২

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের উইকেটেই খেলা হচ্ছে আজ। একদিনের ব্যবধানে একই উইকেটে ম্যাচ। এটা যতটা কারণ, তার চেয়ে বড় কারণ সম্ভবত সাম্প্রতিক বাজে ফর্ম। যে কারণে লিটন ইনিংসের শুরুটা করেছেন মন্থর গতিতে। ব্যাটিং পাওয়ার প্লেতে দেখেশুনে খেলেছেন, রান করেছেন মাত্র ২০ বলে ২১।

এরপরই অবশ্য আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন। পরের ২০ বলেই করে ফেলেন হাফ সেঞ্চুরি। যাতে ছিল ৮টি চার।

টি-টোয়েন্টিতে লিটনের নবম ফিফটি। ক্রিস জর্ডানের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে লিটন ফিফটিকে নিয়ে যান তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসে। ৫৭ বল খেলে ৭৩ রানের ইনিংসে চার ছিল ১০টি। স্ট্রাইক রেট ১২৮।