মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্ব বাজারে আয় জওয়ানের ১১০০ কোটি

বিশ্ব বাজারে আয় জওয়ানের ১১০০ কোটি

একমাস পূর্ণ হলো মুক্তির শাহরুখ খানের চলচ্চিত্র জওয়ানের। সিনেমাটি দর্শক প্রত্যাশাকে ছাপিয়ে একের পর এক রেকর্ড গড়ে দুমরে মুচরে দিয়েছে বক্স অফিসকে। ভারতীয় সিনেমার ইতিহাসে যোগ করেছে নতুন সব মাইলস্টোন। 

মুক্তির ৩০তম দিনে ভারত ও বিশ্ব বাজারে সর্বমোট ১১০০ কোটি আয় করেছে জওয়ান। সিনেমাটির মোট আয় এখন ১১০৩.২৭ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় এখন ৬১৯.২২ কোটি রুপি যার মধ্যে ৫৬০.০৩ কোটি রুপি শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই এসেছে। 

জওয়ান’ আন্তর্জাতিক বাজারেও তার দাঁপট দেখিয়েছে। বিশ্ব বাজারে এখনো জাদু অব্যাহত রেখেছে সিনেমাটি। এটি সম্প্রতি মধ্যপ্রাচ্যে ১৬ মিলিয়ন অতিক্রমকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এবং সংযুক্ত আরব আমিরাতের ১ নম্বর ভারতীয় চলচ্চিত্র হিসাবে জায়গা করে নিয়েছে।


এর আগে মুক্তির প্রথম দিনই সর্বোচ্চ ৭৫ কোটি রুপি আয় করে যাত্রা শুরু করে জওয়ান। এরপর ৪০০, ৫০০ কোটির ল্যান্ডমার্ক স্পর্শ করা প্রথম অভিনেতা হিসেবে নিজের সিংহাসন দখলে নেন শাহরুখ খান। প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করে গড়ে জওয়ান গড়ে নতুন এক ইতিহাস।

সব মিলিয়ে মুক্তির পর থেকে অসংখ্য রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে জওয়ান। সেই সঙ্গে শাহরুখ খানও পরপর দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়ে বলিউডে নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।