সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাচ-বাংলা ব্যাংকে চাকরি

ডাচ-বাংলা ব্যাংকে চাকরি

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র চ্যানেল অফিসার পদে নিয়োগ দেবে ব্যাংকটি।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না।


অভিজ্ঞতা: যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সরকারি অফিস অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা বেশি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: জুনিয়র চ্যানেল অফিসার পদে নিয়োগ পেলে প্রথম বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৩০ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।


পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ৩৩ বছর হলেও আবেদন করা যাবে।

আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। https://app.dutchbanglabank.com/Online_Job/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।