মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিরছেন শিল্পা চমক নিয়ে

ফিরছেন শিল্পা চমক নিয়ে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে এবার সেই বিরতি ভেঙে দক্ষিণী সিনেমায় চমক নিয়ে ফিরছেন শিল্পা। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তার অভিনীত সিনেমার ফার্স্টলুক।

 

‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটিতে ধ্রুব সারজার সঙ্গে পর্দায় দেখা যাবে শিল্পাকে। এতে তার চরিত্রের নাম সত্যবতী। ওই ছবিতে দেখা যায়, ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তন্বী শিল্পা। তার পরনে রয়েছে একটি রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। সেই সঙ্গে চোখে পরেছেন পুরনো আমলের একটি সানগ্লাস।

ফিরছেন শিল্পা চমক নিয়ে

নিজের লুকটি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাজ কুন্দ্রার ঘরনি। ক্যাপশনে লিখেছেন, এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী। দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লড়াই হয়। আর সেই সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রয়োজন আছে। নতুন এই চরিত্র নিয়ে ভীষণ উৎসাহী আমি।

 

এদিকে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার বিষয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে একটি সূত্রের দাবি, সত্তর দশকের বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা।

শিল্পা শেঠি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন এর নির্মাতারা।