বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাংবাদিক হামলার ঘটনায় প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার

সাংবাদিক হামলার ঘটনায় প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:-

 

দৈনিক ইনকিলাব পত্রিকায় বালু লুটের সংবাদ প্রকাশের জেরে ফেনীতে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওমর ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা জানান, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে ইরা কোম্পানির বালু লুটের ঘটনা নিয়ে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এ সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি সিলোনিয়া মাদরাসার সামনে ইনকিলাবের সাংবাদিক ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলার নেতৃত্ব দেন জামাই ফারুক। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক নিজেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন, যেখানে জামাই ফারুককে প্রধান আসামি করা হয় এবং আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাই ফারুক ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা এবং সাবেক যুবদল নেতা। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে আবারো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হন।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, জামাই ফারুকের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।