মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১২:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৫০ বছর বয়সী হাবিল মিয়া গণপিটুনিতে নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আজ রবিবার (২৯ জুন) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ঘটনার বিবরণ....

জানা গেছে, নিহত হাবিল মিয়া মৃত কাসেম আলীর ছেলে এবং একই গ্রামের বাসিন্দা। গত শুক্রবার বিকেলে তিনি প্রতিবেশী এক ছয় বছর বয়সী শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যান এবং যৌন নিপীড়ন করেন। এরপর হাবিল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে শিশুটির বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 

গণপিটুনি ও মৃত্যু.....

পরদিন শনিবার রাতে গ্রামবাসীরা হাবিল মিয়াকে এলাকায় দেখতে পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেন। এতে হাবিল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের ধারণা, গণপিটুনিতেই ঘটনাস্থলেই হাবিলের মৃত্যু হয়েছে।
 

এ বিষয়ে ওসি বুলবুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।