রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:১২:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুমিল্লায় হাইওয়ে থানায় সংঘর্ষ: পুলিশ কনস্টেবল নিহত

কুমিল্লায় হাইওয়ে থানায় সংঘর্ষ: পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি
 

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রোববার দুপুরে সংঘটিত হিংসাত্মক ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবং থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ একদল বিক্ষোভকারী থানায় ঢুকে ভাংচুর শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এসময় শেরপুর জেলার বাসিন্দা কনস্টেবল এরশাদ আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
 

হামলাকারীরা থানার ওসি মনজুর আহমেদ মোল্লার কক্ষে প্রবেশ করে তাকেও আহত করে এবং থানার অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যায়। পরে তারা থানায় আগুন ধরিয়ে দেয়।
 

এই ঘটনায় স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।