বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭টি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭টি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী মঙ্গলবার (২৭ মে) রাতেই তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
 

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 

রুহুল আলম সিদ্দিকী জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই সফর। এর অংশ হিসেবে বাংলাদেশ জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে।