সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫১:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই 

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা পাড়ের মানুষের কান্নার শেষ নেই। কেউ শোনে না তাদের কান্না। হাজারো মানুষের কান্নায় আজ জর্জরিত তিস্তা পাড়ের দুকূল। ভোট আসে দিন বদলায়, কিন্তু তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।

 

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই 


 

উপজেলা থেতরাই ইউনিয়নের নগরপাড়ার বাসিন্দা বিধবা মালেকা (৬০) ও মনোয়ারা বেওয়া (৬৫) বলেন, কয়েক বছর আগেও ছিল বসত বাড়িসহ জমিজমা। কিন্তু তিস্তার আগ্রাসী ভাঙনে আজ নিঃস্ব। নেই মাথা গোজার ঠাঁই। কোনো রকমে নদীর কিনারে আশ্রিত আছি। যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে থাকার ঘরটি। খেয়ে না খেয়ে দিন কাটলেও শেষ আশ্রয়টুকু হারিয়ে গেলে খোলা আকাশের নিচে থাকতে হবে পরিবার নিয়ে।

 

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই  — ছবি ২


 

কুড়িগ্রামের রাজারহাট, উলিপুরে তিস্তার ভাঙনে নদী তীরবর্তী হাজারো মানুষ। ইতোমধ্যে নদী ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে গেছে গ্রামের পর গ্রামসহ বসতবাড়ি, আবাদি জমি ও স্থাপনা। গাছপালাসহ আধাপাকা বোরো ধানখেত। গত কয়েক বছরে হাজার হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে শত শত বিঘা আবাদি জমি, গাছপালা, পুকুর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙনে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করায় দিশেহারা হয়ে পরেছে তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ভাঙন থেকে রক্ষা পেতে তিস্তা মহাপরিকল্পনার দাবি জানিয়েছে তিস্তা পারের মানুষ।

 

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই  — ছবি ৩



একই এলাকার লালমিয়া (৬০) বলেন, কয়েক বছর আগে তিস্তা নদীর ভাঙনে আমার ঘরবাড়ি ২০ বার ভেঙেছে। অন্যখানে জায়গা নিয়ে কোনো রকম জীবনযাবন করছি। তাই এই সমাবেশে অবস্থান নিয়েছি। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি নদীতে যেন বাঁধ দেয়।

 

তিস্তা পাড়ের বাসিন্দাদের ভাগ্যের বদল নেই  — ছবি ৪

 

আমেনা বেওয়া (৫৫) বলেন, তিস্তা নদী আমার সব কিছু নিয়া গেছে। আবাদি জমি গেছে। ৫ লাখ টাকার গাছ নদী ভাঙনের কারণে ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। এখন বাড়িটা ভাঙলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, চলতি বছর অতি ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধে ছয় কিলোমিটার পয়েন্টে ৪০ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।