মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো নিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী 

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো নিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না।

 

বৃহস্পতিবার (৩০ মে) কুরবানির ঈদ ঘিরে পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এই কথা বলেন। মো. তাজুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে পশুুর হাট বসানো যাবে না। স্বাভাবিক যানচলাচল ব্যহত করে পশুর হাট হলে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, এছাড়া গাবতলিতে ও আমিন বাজারে সড়কে পশুর হাট বসানো যাবে না। এবারও কুরবানির ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে ২ সিটি করপোরেশন।