বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মেরাদিয়ায় গরুর হাট বন্ধের নির্দেশ হাইকোর্টের

মেরাদিয়ায় গরুর হাট বন্ধের নির্দেশ হাইকোর্টের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় এবারের কোরবানির ঈদে গরুর হাট বসবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক ঘোষিত হাটের বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায়টি এসেছে বনশ্রীর স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে।
 

রিটকারীর আইনজীবী জানান, ডিএনসিসি মেরাদিয়া এলাকাকে খালি জায়গা হিসেবে দেখিয়ে হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করেছে, যা বাস্তবতা বিরোধী। এলাকাটি মূলত আবাসিক, এবং পূর্বে হাট বসানোর কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এই রিট আবেদন করা হলে হাইকোর্ট তা আমলে নেয়।
 

এই আদেশের ফলে মেরাদিয়া এলাকায় এবার পশুর হাট বসানো সম্ভব হবে না।