সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৭:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মিয়ানমার থেকে গুলি: সেন্টমার্টিনগামী ট্রলারে আবারও হামলা, কোনো হতাহত নেই

মিয়ানমার থেকে গুলি: সেন্টমার্টিনগামী ট্রলারে আবারও হামলা, কোনো হতাহত নেই

ঢাকা প্রেসঃ

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি পণ্যবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। ট্রলারে সাতটি গুলি লেগেছে, তবে কোনো হতাহতের খবর নেই। ঘটনাটি শনিবার দুপুর ১টার দিকে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়ায় ঘটে। ট্রলারটি সেন্টমার্টিন যেতে না পেরে টেকনাফ ফিরে এসেছে।

 

ট্রলার মালিক ও মাঝিরা মনে করছেন গুলি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া হয়েছে। এটি গত বুধবার নির্বাচনী মালপত্র নিয়ে আসা ট্রলারে গুলিবর্ষণের ঘটনার পুনরাবৃত্তি। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে গুলি মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি চালিয়েছে।

 

বিজিবি ট্রলারে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।