সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কৃষকদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকার আলহাজ্ব নুরুল ইসলামের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সুষম সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমন, এবং ইঁদুর নিয়ন্ত্রণের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

বৈঠক শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান স্থানীয় কৃষকদের সঙ্গে ধানক্ষেত পরিদর্শন করেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও রাজিব মিয়া, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,

“আমরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের ফসলি জমি পরিদর্শন করছি। এরই ধারাবাহিকতায় আজ এখানে এসেছি। আমাদের কৃষকরা পরিশ্রমী ও দক্ষ, তবে কিছু ছোটখাটো ভুল থেকে যায়। এসব সংশোধন করতে পারলে উৎপাদন আরও বাড়বে এবং ফসলের মানও উন্নত হবে।”