মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুমিল্লায় নারী ধর্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লায় নারী ধর্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

 

কুমিল্লায় নারী ধর্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫


 

ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেন, “মুরাদনগরে একজন নারীকে ঘরে ঢুকে যেভাবে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক ও সভ্য সমাজে অকল্পনীয়। লম্পটদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খুঁটির জোর থাকুক বা না থাকুক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। তা না হলে সমাজ এক সময় পুরোপুরি জংলি সমাজে রূপ নেবে।”
 

এদিকে, নৃশংস এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে (৩৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চার-জনকে গ্রেপ্তার করা হয়।
 

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের সময় একটি সংঘবদ্ধ চক্র ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। মাত্র ৫১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, অন্তত ১০ থেকে ১২ জন যুবক ওই নারীকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করছে। এ সময় তিনি প্রাণ বাঁচানোর জন্য আর্তচিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।