সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: পুলিশের গাড়িতে আগুনের পর ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: পুলিশের গাড়িতে আগুনের পর ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫:-


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনার মধ্যে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। বুধবার সকালে প্রথমে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর টেকেরহাট সড়কের কংশুর এলাকায় হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে।

ইউএনও এম রকিবুল হাসান বলেন, “সকাল ১১টার দিকে ওই সড়কে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি দেখতে গেলে আমার গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়িচালক মইন আহত হন।”

তিনি আরও জানান, “আজ এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও পথসভা হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের গাড়িতে হামলা চালায়, এরপর আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে।”

পুলিশ জানায়, সকালে সদর উপজেলায় একটি পুলিশ গাড়িতে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জে কর্মসূচি রয়েছে দলটির। গতকাল এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ নামে ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।