বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। অভিনয় থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। এত দিন স্বামী বা প্রেমিক নিয়ে আলোচনায় থাকলেও এবার পড়লেন ব্যবসায়িক ঝামেলায়। শ্রাবন্তী নাকি টাকা নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। টাকা নিয়ে গ্রাহকদের জিমে ভর্তি করালেও জিম নাকি বন্ধ। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন গ্রাহক।
দুই বছর আগে মধ্যগ্রামের একটি শপিং মলে যৌথ মালিকানায় একটি জিম চালু করেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হয়েছে ঝামেলা। কিছুদিন আগে লোভনীয় প্রস্তাব দিলে অনেকেই বাৎসরিক চুক্তিতে ভর্তি হন এই জিমে। কিন্তু দোলযাত্রার সময় জিমটি সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু এর পর থেকে এই জিমে তালা ঝুলছে।








