বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
 

এছাড়া, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
 

বৈঠকে সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, বাস্তবায়নের সময়সীমা এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে মতামত তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
 

এছাড়া, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অনুমোদিত হয়েছে।
 

সবশেষে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে, যা একইভাবে ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।