মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাড়তে পারে অভিনেত্রী চমকের শাস্তি

বাড়তে পারে অভিনেত্রী চমকের শাস্তি

কিছুদিন আগে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এরপর অভিনেত্রী অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। থানা পুলিশ পর্যন্ত ঘটনা গড়ায়। এ ঘটনার বিচার চেয়ে আরশের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী চমক।

গত রবিবার (১৩ আগস্ট) সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।  


সোমবার (১৪ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়। এখানে আর্থিক ক্ষতির কথাও উল্লেখ রয়েছে।

চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়া ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস এটা মানতে নারাজ। এ বিষয়ে আজ রবিবার (২০ আগস্ট) একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে নির্মাতাদের সংগঠনটি। 


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট অভিযোগ প্রমাণিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে মিডিয়ায় জটিলতা ও চলমান সংকট নিরসনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিরেক্টর গিল্ডসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর চমকের তিন মাসের নিষেধাজ্ঞা চেয়েছিলেন। এখন অপেক্ষা আগামীকালের সিদ্ধান্তের জন্য।