সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ:

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ:

ঢাকা প্রেস নিউজ

রাজধানী গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর ১১৫ ধরনের আনুমানিক ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ছয়টি ওষুধের দোকান থেকে এই ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

 

কেন জব্দ করা হয়েছে: ওষুধগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে। এগুলো নিম্নমানের এবং অনিবন্ধিত। এসব ওষুধ বিক্রি অপরাধ এবং মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
 

ওষুধের দোকানীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে।
 

জব্দ করা ওষুধগুলো বিদেশি (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। জব্দ করা ওষুধগুলোর কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলো বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের।