সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:১০:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গুলশানে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

গুলশানে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (১ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ‘ছয়টি ফার্মেসি থেকে মোট ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। এসব বিদেশি ওষুধের মধ্যে কিছু অবৈধভাবে দেশে আনা হয়েছে এবং কিছু দেশি প্রতিষ্ঠান উত্পাদন করেছে।’  তিনি বলেন, ‘নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এগুলো জব্দ করা হয়েছে। ওষুধ দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)।

 

বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলোর বেশির ভাগই ভারত ও থাইল্যান্ডের।’
এর আগে জুনে ঢাকার বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে সন্ধান মেলে নকল প্রেগন্যান্সি টেস্ট কিট ও খোলা কনডম প্যাকেটজাত করার কারখানার।