বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


আজ ৮মে বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্যে দিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।


রেডক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট ১৮২৯ খ্রিস্টাব্দের ৮ মে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন সারাবিশ্বে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। দিবসের কর্মসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বাঁধনের সহায়তায় রক্তের গ্রুপ নির্ধারণ ও আলোচনা সভা। 


শিক্ষক ও যুবসদস্যদের শোভাযাত্রা কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনার চত্বরে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আসগার হোসেন ও যুব রেডক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ জিল্লুর রহমান।