রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:১১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বাংলাদেশ রেলওয়ে: ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত

বাংলাদেশ রেলওয়ে: ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ রেলওয়ে: ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত

দেশের চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ রেলওয়ে এখনও ট্রেন চলাচলের কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে পারেনি। রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী ২৮ জুলাই রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

 

গত ১৮ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের জেরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্বল্প দূরত্বে কিছু ট্রেন চালানোর পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
 

ডিজি সাহাদাত আলী জানান, "ট্রেন চালানো কোনো বড় সমস্যা নয়, বড় সমস্যা হচ্ছে যাত্রী ও রেল সম্পত্তির নিরাপত্তা। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই ট্রেন চালুর সিদ্ধান্ত নেব।"
 

তিনি আরও বলেন, "আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চালু করতে চাই। তবে নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
 

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকেই জননিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।