মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করেছেন কি সাই পল্লবী?

বিয়ে করেছেন কি সাই পল্লবী?

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হঠাৎ করেই তুমুল আলোচনায়। পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে তার একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ছবিতে দুজনকে গলায় মালা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। অনেক ফ্যান পেজ দাবি করেছে, তারা দুজনে গোপনে বিয়ে করেছেন।

এর পর থেকেই একের পর এক গুঞ্জন শুরু হয়। ভক্ত-অনুরাগীরাও হতবাক সাই পল্লবীর গোপনে বিয়ে করার এই সংবাদে। তবে ভাইরাল ছবির পেছনের সত্যতা আসলে ভিন্ন। উল্লিখিত ছবিটি রাজকুমার ও শিবকার্থিকেয়নের ‘এসকে ২১’ সিনেমার পূজার সময় তোলা হয়েছিল বলে জানা গেছে।


ফেসবুক ও এক্সে (টুইটার) ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে জোর গুঞ্জন উঠেছিল, দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে এটি কৌশলগতভাবে ক্রপ করা হয়েছিল, যাতে লোকেরা বিশ্বাস করে যে তারা সত্যিই বিবাহিত। চলতি বছর ৯ মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পূজা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। 

সেই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় সাই পল্লবী। আপনি সেরা এবং ঈশ্বর আপনাকে সব সময়ের মতো সেরা সব কিছু দিয়ে আশীর্বাদ করুন! আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য মনে করি! সেখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!’

সাই পল্লবী সম্প্রতি রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘এসকে ২১’-এর কাশ্মীর শিডিউল গুটিয়ে ফেলেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। এরপর নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।