সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১০:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে ঘুষের অভিযোগে ভ্যাট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ঘুষের অভিযোগে ভ্যাট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৭ জুলাই) কমিশনার শওকত আলী সাদীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

আদেশে বলা হয়, এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আব্দুল আলীমকে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

সাময়িক বরখাস্তের সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত উপস্থিত থাকতে বাধ্য থাকবেন এবং কোনোভাবেই অনুমতি ছাড়া অনুপস্থিত থাকতে পারবেন না। এ সময়ে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা প্রাপ্ত হবেন।
 

আদেশে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।