সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭৫১ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭৫১ জন

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪ জন ওয়ারেন্টভুক্ত এবং মামলার আসামি। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৭০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শনিবার (১৯ জুলাই) পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর, ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।
 

তিনি বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১টি, আরও ১টি দেশীয় একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি সাটারগান, একটি ম্যাগাজিন, একটি কার্তুজ এবং ৭৪ রাউন্ড গুলি।
 

এছাড়া ধারালো অস্ত্র হিসেবে উদ্ধার করা হয়েছে ১১টি হাসুয়া, ৩টি ছুরি, ৩টি রামদা, ৪টি এসএস স্টিলের ছোরা এবং একটি চাপাতি।
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান পরিচালিত হচ্ছে।