সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মামার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মামার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

 

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাটসংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু মামার বাড়িতে বেড়াতে উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে এসেছিলেন। গত শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমবয়সী তিন কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

 

ঘটনার পর সঙ্গে থাকা কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় সেদিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

 

সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাটসংলগ্ন একটি ইটভাটার পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বজনদের সহায়তায় মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।