সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

চিলমারীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে ঢাকার মিটফোর্ড এলাকায় "পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের" প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ জুলাই) বিকাল বেলায় 'সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি হয়েছে। এ সময় বিক্ষোপ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।


শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে, "ছাত্র-জনতার ব্যানারে" একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে যেন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য খুবই জন্য লজ্জাজনক। এ সময় বক্তব্য রাখেন, হযরত আলী, বদরুজ্জামান, রাশেদুল ইসলাম, মোতালেব রহমান, মাহমুদুল হাসান, আল আমিন, মনিরুজ্জামান লিটনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।