সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীত-বর্ষায় চুল পড়া রোধে ৩ ঘরোয়া প্যাক

শীত-বর্ষায় চুল পড়া রোধে ৩ ঘরোয়া প্যাক

শীত বা বর্ষায় চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগেন অনেকেই। চুল পড়া কমানোর জন্যে অনেকেই নানা উপায় কাজে লাগিয়ে থাকেন। বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপায়েও চুলের যত্ন নিলেও তাতেও সব সময় সুফল পাওয়া যায় না। তবে কয়েকটি প্যাক রয়েছে, যেগুলো নিয়ম করে ব্যবহার করলে চুল ঝরার পরিমাণ কমবে। 

 

কলা এবং মধু

একটি পাত্রে পাকা কলা ও ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। গোসলের আধা ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন বার ব্যবহারে চুল পড়া কমবে এবং গোড়া মজবুত হবে।


টক দই এবং ডিম

একটি ডিম ও সামান্য টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার করে প্যাকটি মেখে আধা ঘণ্টা রাখুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফিরবে এবং চুল মজবুত হবে।


অ্যালো ভেরা এবং অলিভ অয়েল

চার টেবিল চামচ অ্যালো ভেরার শাঁস ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মেখে রাখুন। ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বকের সংক্রমণ কমবে এবং চুলের গোড়া শক্ত হবে।


টিপস

প্যাক ব্যবহারের আগে মাথার ত্বক পরিষ্কার করে নিন।
প্যাক ভালো করে ধুয়ে ফেলুন যাতে কোনো অবশিষ্টাংশ না থাকে।
নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন।
চুল পড়া অব্যাহত থাকলে ডাক্তারের পরামর্শ নিন।