বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

চাঁদপুরের মেঘনা নদীর জাহাজে ৭ খুনে জড়িতরা গ্রেপ্তার না হলে সারাদেশে নৌযানে কর্মবিরতি

চাঁদপুরের মেঘনা নদীর জাহাজে ৭ খুনে জড়িতরা গ্রেপ্তার না হলে সারাদেশে নৌযানে কর্মবিরতি

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর এলাকায় সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে আক্রমণ চালিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। তারা হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে নৌযানে কর্মবিরতি পালন করা হবে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশের নৌ শ্রমিকরা শোক পালন করবে এবং কালো ব্যাজ ধারণ করবে। একইসঙ্গে ৩ দিন ধরে সব নৌযানে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া, সারা দেশের নৌ ও সমুদ্র বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
 

নিহত শ্রমিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পাশাপাশি প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।
 

এর আগে, সোমবার বিকেলে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযানে ৫ জনের মরদেহ উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। নিহতরা তাদের কেবিনে নির্মমভাবে খুন হয়েছেন বলে জানা গেছে।
 

নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের গোলাম কিবরিয়া (জাহাজের মাস্টার), তার ভাগ্নে সবুজ শেখ, নড়াইলের সালাউদ্দিন (ইঞ্জিনচালক), সুকানি আমিনুল মুন্সী, স্টাফ সজিবুল ইসলাম, এবং লস্কর আমিনুল মুন্সী। চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক একমাত্র জীবিত সুকানি জুয়েলের পরিচয় নিশ্চিত করেছেন।