রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:০২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: নয় দফা দাবিতে রাজপথ উত্তাল

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: নয় দফা দাবিতে রাজপথ উত্তাল

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর সহ আশপাশের এলাকা শনিবার দুপুর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
নয় দফা দাবি আদায় এবং চলমান আন্দোলনে হত্যা-নির্যাতনের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে।

 

হাজার হাজার শিক্ষার্থীর এই বিক্ষোভের ফলে মিরপুরের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।
 

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ২ নম্বরমুখী সড়কে শতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 

শিক্ষার্থীদের এই বিক্ষোভে অনেকেই তাদের অভিভাবকদের পাশে পেয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের পানি, খাবার সহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।