সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ সাজালেন ভারতের সাবেক ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ সাজালেন ভারতের সাবেক ক্রিকেটার

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে নিজের পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। সেই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন। 

 

সেরা একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন দলটির পাঁচ ক্রিকেটার স্থান পেয়েছেন আকাশ চোপড়ার একাদশে। রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকার কেবল একজন ক্রিকেটারকে রেখেছেন তিনি। আফগানিস্তানের তিন ক্রিকেটার আছেন আকাশের সেরা এই একাদশে। সেমিফাইনালে না উঠা ওয়েস্ট ইন্ডিজেরও রয়েছেন একজন। 

 

দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। মূল পেসার হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিং ও ফজলহক ফারুকি। স্পিন বিভাগের মূল ভরসা রশিদ খান, রিশাদ হোসেনে। আকাশ চোপড়ার চোখে বিশ্বকাপের সেরা একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, হেনরিখ ক্লাসেন, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, রিশাদ হোসেন, জসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিং ও ফজলহক ফারুকি।