বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নরসিংদীর ঘোড়াশালে মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে এক বাবার আত্মহত্যা

নরসিংদীর ঘোড়াশালে মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে এক বাবার আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামে নিজ বাড়ির উঠানে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

নিহত ফয়সাল ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার সংসারে স্ত্রী, সাত বছরের একটি ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে।
 

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ফয়সাল তার স্ত্রীকে মারধর করেন। পরে স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে গভীর রাতে বাসায় ফেরেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। রাতে কোনো এক সময় মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে বাড়ির উঠানের সামনের একটি আমগাছের ডালে ফাঁস নেন তিনি।
 

পরদিন সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 

ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইউসুফ মিয়া বলেন, “ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”