সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। মৃত ওই যুবকের নাম নুর ইসলাম (৩৫)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ‍্যাড এলাকার মৃত সোরাপ ব্যাপারীর ছেলে । পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় একজন জেলে। 
 

বুধবার (১৬ জুলাই) দুপুরে  নিজ ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নুর ইসলাম। দুপুরে ঘরে ঢুকে তার  ছেলে বাবাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকারে দিলে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে দাফনের জন‍্য হস্তান্তর করা হয়েছে।