সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নরসিংদী ভ্রমন গাইড

নরসিংদী ভ্রমন গাইড

নরসিংদী বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলা। ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত, এটি মেঘনা নদীর তীরে অবস্থিত। নরসিংদী তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। জেলাটিতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এটি লেখক, শিল্পী এবং সংগীতশিল্পীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নরসিংদী তার মিষ্টি জন্যও বিখ্যাত। ঢাকার কাছেই নরসিংদী। একদিন সময় করে ঘুরতে চলে যেতে পারেন সেখানে। চলুন জেনে নিই এই জেলার দর্শনীয় স্থানগুলোর নাম।

 

নরসিংদী ভ্রমন গাইড


নরসিংদীর দর্শনীয় স্থান

শাহ ইরানী (রঃ) মাজার শরীফ
মনু মিয়া জমিদার বাড়ি
হেরিটেজ রিসোর্ট
লটকন বাগান
আটকান্দি মসজিদ
সোনাইমুড়ি টেক
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর
গিরিশ চন্দ্র সেনের বাড়ি
উয়ারী বটেশ্বর
লক্ষণ সাহার জমিদার বাড়ি
বালাপুর জমিদার বাড়ি
ড্রিম হলিডে পার্ক

 

নরসিংদী ভ্রমন গাইড — ছবি ২

 

ঢাকা থেকে নরসিংদী কিভাবে যাবেন?

ঢাকা থেকে নরসিংদীর জন্য সরাসরি বাস সার্ভিস রয়েছে। বাসগুলো সাধারণত সায়েদাবাদ, গুলিস্তান, মহাখালী, কমলাপুর বাস স্টেন্ড থেকে ছেড়ে যায়। বাস ভাড়া ৭০ থেকে শুরু হয়। যাত্রা সময় প্রায় ২ থেকে ৩ ঘন্টা। অথবা ট্রেনেও যেতে পারেন।

 
কী খাবেন?

নরসিংদীতে ভ্রমণের সময়, স্থানীয় খাবার না খেয়েই যাওয়াটা অসম্পূর্ণ। লটকনের সময় গেলে অবশ্যই লটকন খেতে এবং সঙ্গে করে নিয়ে আসতে ভুলবেন না। নরসিংদীর সাগর কলা বেশ বিখ্যাত। তাই এটাও মিস করবেন না। এ ছাড়া শিবপুরের কলেজ গেটের গোল চত্বরের হামদু হোটেল নামে একটি হোটেল আছে যেটি খুব প্রসিদ্ধ দুপুরে সেখানে খেতে পারেন।

 

নরসিংদী ভ্রমন গাইড — ছবি ৩


এখানকার ভর্তা খুবই সুস্বাদু। আর গরুর মাংস, মাষকলাইয়ের ডাল খেতে কোনোভাবেই ভুলবেন না। তাছাড়া এখানকার বাংলা চাইনিজও বেশ ভালো। সবশেষে শিবপুর বাজারে বিখ্যাত লাক্কার মিষ্টির দোকান থেকে মিষ্টি এবং পেয়ারা মিষ্টি নিজেও খাবেন, বাসার জন্যও নিয়ে যাবেন!