মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফের বাংলাদেশি সিনেমায় কলকাতার দর্শনা বণিক

ফের বাংলাদেশি সিনেমায় কলকাতার দর্শনা বণিক

বাংলাদেশের শাকিব খানের সঙ্গে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। যদিও ‘অন্তরাত্মা’ নামের সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে এরইমধ্যে বাংলাদেশের আরেকটি সিওনেমায় কাজ করতে যাচ্ছেন ভারতের বাংলাভাষী এ অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশে ‘লিপস্টিক’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আর মূখ্য অভিনেতা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কামরুজ্জামান।


শাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষকে নাক গলাতে না করলেন ডিপজলশাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষকে নাক গলাতে না করলেন ডিপজল


র্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।

সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’ সিনেমার পরিকল্পনা করা। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারব। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।