মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হিরো আলমের ওপর হামলায় অংশ নেওয়া মূল দুই ব্যক্তি গ্রেপ্তার

হিরো আলমের ওপর হামলায় অংশ নেওয়া মূল দুই ব্যক্তি গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় অংশ নেওয়া দুই ‘মূল ব্যক্তি’ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার দুজন হলেন-মানিক গাজী ও আল আমিন। এ নিয়ে হামলার ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক, আর হিরো আলমকে মারধর করেছেন আল আমিন। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। এরপর তাদের গ্রেফতার করা হয়। 

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ চলাকালে বেলা সোয়া তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে তাকে পেটানো হয়।