বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ব্রহ্মপুত্রে বড়‌শিতে আটঁকালো সাড়ে ৯ কে‌জি চিতল

ব্রহ্মপুত্রে বড়‌শিতে আটঁকালো সাড়ে ৯ কে‌জি চিতল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 


কু‌ড়িগ্রা‌ম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র ন‌দে এক জে‌লের বড়‌শি‌তে বিশাল আকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা প‌ড়ে‌ছে। মাছটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি।

 

ব্রহ্মপুত্রে বড়‌শিতে আটঁকালো সাড়ে ৯ কে‌জি চিতল

 


সোমবার (৯জুন) চিলমারী উপ‌জেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ঘা‌ট এলাকা থেকে মাছটি শিকার করেন বাবলু চন্দ্র (৪০) না‌মে এক জে‌লে। 


জানা যায়, বাবলু চন্দ্র রমনা মডেল ইউনিয়নের  সোনা‌রি পাড়া হিন্দু গ্রামের ভ‌বেশ চ‌ন্দ্রের ছে‌লে। তি‌নি পেশায় একজন মৎস‌্যজী‌বি। সোমবার দুপু‌রে রমনা ঘা‌টে বড়‌শি নি‌য়ে মাছ শিকার কর‌তে যান তি‌নি। এ সময় তার বড়‌শিতে বিশাল আকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা প‌ড়ে। মাছটির ওজন ৯ কে‌জি ৩০০ গ্রাম। প‌রে স্থানীয়রা মাছ‌টি ৯০০টাকা কে‌জি দ‌রে কি‌নে নেয়।


ব্রহ্মপুত্র নদ রক্ষা ও চর কল্যাণ আন্দোলনের আহ্বায়ক মাজু ইব্রাহীম ও স্থানীয় রতন চন্দ্র বলেন, চিতল মাছটি অনেক বড়। এমন বড় চিতল মাছ সচরাচর ধরা পড়ে না। নাব্যতা সংকটের কারণে মাছের আবাসস্থল ধ্বংসপ্রায়। দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ব্রহ্মপুত্রে নদে এত বড় মাছ দেখে আমরা আসলেই উচ্ছ্বসিত।


মাছ শিকা‌রি বাবলু চন্দ্র ব‌লেন, আমরা পা‌রিবা‌রিকভা‌বে মৎস‌্য শিকা‌রি। আমা‌দের মূল পেশা মাছ শিকার করা। বড় মাছ শিকার কর‌লে ভা‌লো লা‌গে। এর আগে গত বছর সাত কেজি ওজ‌নের একটি চিতল মাছ পে‌য়ে‌ছিলাম। মাছ‌টি প্রায় সা‌ড়ে ৮ হাজার টাকায় বিক্রি করে‌ছি।