মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মা হলেন দীপিকা কাকর

মা হলেন দীপিকা কাকর

মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর। আজ তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম। আজ সকালে ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

এর আগে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।


সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এরপর টানা ১০-১৫ বছর করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি, আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।’

জনপ্রিয় টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতে দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।